দেড় শ বছরের পুরোনো রাস্তা কেটে নিলেন ছাত্রলীগ কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার নন্দনপুরে কলেজ-সংলগ্ন দেড় শ বছরের পুরোনো সড়ক কেটে নিয়েছেন ছাত্রলীগের কর্মী মো. বাবলুর রহমান। এতে হিন্দু বাড়ির লোকজন ও কলেজের শিক্ষার্থীসহ এলাকার অনেকের চলাচল বন্ধের উপক্রম হয়েছে।
সড়কটি গত মঙ্গলবার হঠাৎ নিজ মালিকানা দািব করে ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে মো. বাবলুর রহমান তাঁর লোকজন দিয়ে কেটে জমির সঙ্গে মিলিয়ে দেন। তিনি সাতারপাড়া গ্রামের মৃত আবদুল মতিনের ছেলে।
সরেজমিনে গতকাল বৃহস্পতিবার গেলে ওই এলাকার বাসিন্দা গোপাল বণিক, সংকর বণিক, মনির পাটোয়ারী, তোফাজ্জল হোসেন জানান, ওই রাস্তা দিয়ে রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে আসছে। রাস্তাটি কেটে নেওয়ার পর সেখানকার বক্স কালভার্টটিও ভেঙে ফেলা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, বিএনপি সরকারের আমলে সড়কটিতে ইট বসানো হয়। পরে মানুষের যাতায়াতের জন্য বক্স কালভার্ট নির্মাণ করা হয়। এরপর স্থানীয় লোকজন সড়কের দুই পাশে বািড় নির্মাণ করেন। রাস্তার পাশে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় রামগঞ্জ মডেল কলেজ।
এলাকাবাসীর পক্ষ থেকে রামগঞ্জ পৌর মেয়রের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলে তিনি স্থানীয়ভাবে সমাধান করার জন্য কয়েকজনকে দায়িত্ব দেন।
বাবলুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘রাস্তাটি আমার জমির ওপরে, জোট সরকারের আমলে জোর করে সেখানে ইট বসানো হয়েছে। তাই আমি রাস্তা কেটে জমির সঙ্গে সমান করেছি।’
উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ জানান, টিটু ছাত্রলীগের সঙ্গে জড়িত আছেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম খোকা পাটওয়ারী জানান, রাস্তাটি কাটার ফলে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রামগঞ্জ পৌরসভার মেয়র বেলাল আহম্মেদ বলেন, ‘আমার কাছে এ ব্যাপারে একটি অভিযোগ করা হয়৷ বিষয়টি সরেজমিনে সীমানা নির্ধারণ ও তদন্ত করে সমাধান করার জন্য আবুল খায়ের, মোহাম্মদ মিয়া ও সিরাজ ভূঁইয়াকে দায়িত্ব দেই।’