প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের মেয়র শিক্ষা পদক প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে রাজশাহী সিটি করপোরেশনের গ্রিন প্লাজায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এক হাজার ৬০০ জন কৃতী শিক্ষার্থীকে পদক প্রদান ও সংবর্ধনা দেন রাজশাহীর মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফাইসুল ইসলাম ফারুকী, সাবেক সহ-উপাচার্য এ কে এম শাহাদত হোসেন, রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।