দেড়মাস পর নারায়ণগঞ্জে আবারও সক্রিয় র্যাব
টানা দেড় মাস নিষ্ক্রিয় থাকার পর উপনির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে আবারও সক্রিয় হয়েছে ‘এলিট ফোর্স’ র৵াব। গতকাল শনিবার র৵াব শহরে টহল দিয়েছে। চাঞ্চল্যকর সাতজনকে অপহরণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ বিরতির পর র৵াবের উপস্থিতি নিয়ে নগরের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে৷
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ ও খুনের ঘটনার পর জেলায় মোতায়েন র৵াব-১১-এর প্রকাশ্য কার্যক্রম ছিল না। সেখানকার দায়িত্বে থাকা অধিনায়ক (সিও) লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানা সাত খুনের মামলার আসামি হওয়ায় তাঁদের র৵াব থেকে প্রত্যাহার করে নিজ নিজ বাহিনী থেকে অবসরে পাঠানো হয়। বর্তমানে তিনজনই কারাগারে৷
নির্বাচন কমিশন ২৬ জুন অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েন না করার সিদ্ধান্ত নিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র৵াব মোতায়েনের কথা বলেছে। কমিশনের এই সিদ্ধান্তের পরই র৵াব