দেবর ও ভাবির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে দেবর ও ভাবিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ মো. মাহাবুব-উল আলম এ দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, বুলু (২২) ও তাঁর ভাই ইয়াছিনের স্ত্রী রুপালী (২৩)। তাঁদের বাড়ি দেবীগঞ্জ উপজেলার মহলদারপাড়া গ্রামে।অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আসামি ইয়াছিন (২৮), তসলিমা (৪৫) ও আজিজার রহমানকে (৫০) বেকসুর খালাস দেন।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, পারিবারিক কলহকে কেন্দ্র করে ২০০৯ সালের ১৭ নভেম্বর বুলুর বড় ভাই হাসিনুর রহমানের স্ত্রী মিলিকে (৩০) আসামিরা মারপিট করেন এবং গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা চালান। এ ঘটনায় মিলির ভাই শামীম বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় একটি মামলা করেন।