দেবর-ভাবি প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে দেবর-ভাবি প্রার্থী হয়েছেন। উপজেলার খাতামধুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আজমল হোসেন সরকার ভাইস চেয়ারম্যান পদে (তালা) লড়ছেন। আজমলের ভাবি সংরক্ষিত নারী আসনের ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম (পদ্মফুল) এবারও নির্বাচনে প্রার্থী হয়েছেন। তাঁরা দুজনই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী। এতে দলের পক্ষ থেকে ওই দুই প্রার্থীকে নিয়ে আগ্রহের কমতি নেই।  সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি