দেবর-ভাবির মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় ভাবির সঙ্গে পরকীয়া সম্পর্কের জের ধরে ভাইকে হত্যার দায়ে লাভলু বিশ্বাস ও তাঁর ভাবি জান্নাতুল ফেরদৌসকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার মাগুরা জেলা ও দায়রা জজ সত্যেন্দ্রনাথ ঘোষ এ রায় দেন।সরকারি কৌঁসুলি (পিপি) রমেশ চন্দ্র সরকার জানান, ২০০৯ সালের শেষের দিকে মাগুরা পৌরসভার দেড়ুয়া গ্রামের আবদুর রশীদ বিশ্বাসের ছেলে শিবলু বিশ্বাস (২৬) প্রতিবেশী জান্নাতুল ফেরদৌস (১৮) নামের এক নারীকে বিয়ে করে চাকরি করতে ঢাকায় চলে যান। জান্নাতুল ফেরদৌস শিবলুর সৎভাই লাভলু বিশ্বাসের (২২) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। ২০১০ সালের জানুয়ারিতে শিবলু ছুটিতে বাড়ি আসেন। ১১ জানুয়ারি সন্ধ্যায় সৎভাই লাভলু শিবলুকে নিয়ে বেড়াতে বের হন। ওই দিন রাতে পুলিশ গ্রামের একটি বাগান থেকে শিবলুর গলাকাটা লাশ উদ্ধার করে। ঘটনার পরদিন শিবলুর ভাই আসাদুর রহমান বিশ্বাস মাগুরা সদর থানায় মামলা করেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য লাভলু বিশ্বাসকে আটক করে। তিনি পুলিশের কাছে স্বীকার করেন, ভাবির পরামর্শে তিনি শিবলুকে গলা কেটে হত্যা করেন। গতকাল সোমবার ওই মামলায় আদালত দেবর-ভাবি দুজনকে ফাঁসির আদেশ দেন। এ সময় দুজনই আদালতে উপস্থিত ছিলেন।