দেবর-ভাবী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল-লোহাগড়া সড়কের বাদশার গ্যারেজ এলাকায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় দেবর ও ভাবী নিহত ও অপর ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের মর্জিনা বেগম (৬০) ও আলেক শিকদার (৪৫)। বাসযাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খুলনা থেকে লোহাগড়াগামী একটি বাস গতকাল দুপুরে নড়াইল সদর উপজেলার বাদশার গ্যারেজ নামক স্থানে পেছন থেকে একটি টেম্পোকে ধাক্কা দেয়। এতে টেম্পোর যাত্রীরা ছিটকে সড়কে পড়ে যান। মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর মর্জিনা বেগম ও আলেক শিকদারের মৃত্যু হয়।