প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার হোমনা পৌরসভা নির্বাচনে সমর্থকদের স্বাক্ষর জাল করার অভিযোগে মেয়র পদে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
গতকাল শনিবার মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন খোদেজা বেগম ও মো. জহিরুল হক। এ দুজন সম্পর্কে দেবর-ভাবি।
মনোনয়নপত্র বাতিল হওয়ার বিষয়ে মো. জহিরুল হক বলেন, ‘আমার মনোনয়নপত্রের সঙ্গে যে ১০০ সমর্থকের সইসহ কাগজ জমা দেওয়া হয়েছে তার মধ্যে একজনের সই তুলনা করে মিল না পাওয়ায় মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। আমি আগামীকাল (আজ রোববার) কুমিল্লা জেলা প্রশাসকের কাছে আপিল করব।’