দেবহাটা ও রাজৈরে সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার দেবহাটা ও মাদারীপুরের রাজৈর উপজেলায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও সংবাদদাতাদের পাঠানো খবর:সাতক্ষীরা: ইঞ্জিনচালিত ভ্যানের চাকায় পিষ্ট হয়ে আজমিরা খাতুন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুরে এ দুর্ঘটনা ঘটে। সে কোমরপুর গ্রামের আজমল হোসেনের মেয়ে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজমিরা বাড়ির পাশের রাস্তা পার হওয়ার সময় ইঞ্জিনচালিত একটি ভ্যান তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে নিহত হয়। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।মাদারীপুর: ঈদের জামা কেনার জন্য বাবার সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিল আশরাফ (৩)। কিন্তু তার জামা কেনা হলো না। গতকাল বাড়ির অদূরে রাস্তা পার হওয়ার সময় নছিমনের চাপায় সে মারা যায়। আশরাফ মাদারীপুরের রাজৈর উপজেলার আমবাগ গ্রামের আলমগীর হোসেনের ছেলে।আলমগীর জানান, তিনি ছেলেকে নিয়ে ঈদের জামা কেনার জন্য মাদারীপুর যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।