দেবহাটায় বাঁধ ভেঙে জমি ও শতাধিক ঘের প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামে গত মঙ্গলবার রাতে ইছামতী নদীর স্রোতের তোড়ে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায় ষ ছবি: প্রথম আলো
সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামে গত মঙ্গলবার রাতে ইছামতী নদীর স্রোতের তোড়ে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায় ষ ছবি: প্রথম আলো

ইছামতী নদীর সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামে গত মঙ্গলবার রাতে বেড়িবাঁধ ভেঙে শতাধিক ঘের ও ৩০০-৪০০ বিঘা জমির ধান তলিয়ে গেছে।
সুশীলগাতী গ্রামের কৃষক রুহুল আমিন জানান, দীর্ঘদিন ধরে সুশীলগাতী এলাকায় বাঁধ ভাঙছে। চিংড়ি চাষ করার জন্য বাঁধ ফুটো করে পানি তোলায় ও চিংড়ি ঘেরের বাঁধ হিসেবে পাউবোর বাঁধ ব্যবহার করায় বাঁধ ভেঙে গেছে।
পাউবো সাতক্ষীরার ২ নম্বর বিভাগের দেবহাটার দায়িত্বে থাকা সেকশন কর্মকর্তা কাজী আজাদ হোসেন দাবি করেন, চিংড়িঘেরের মালিকেরা তিন দিকে বেড়ি দিলেও একদিকে পাউবোর বাঁধ ঘেরের বেড়ি হিসেবে ব্যবহার করেন। এরপর বাঁধ ফুটো করে পানি তোলেন। যে কারণে ওই স্থানের বাঁধ দীর্ঘদিন ধরে ভাঙছে।
দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা আ ন ম তারিকুল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণ এ বাঁধ মেরামত করার জন্য পানি উন্নয়ন বোর্ডসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। মঙ্গলবার বাঁধ মেরামতের চেষ্টা করে সফল হওয়া যায়নি।
গতকাল বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার ও ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমাম আহসান ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন।