দেবহাটায় সংঘর্ষে আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার দেবহাটায় জামায়াত-শিবিরের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতিসহ চারজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
দেবহাটা থানার ওসি আবদুর বারী জানান, সোমবার রাতে নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আয়েজউদ্দীনের বাড়িতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় সকালে গাজীরহাট বাজারে জামায়াতের কর্মী গরানবাড়িয়া গ্রামের শরিফুল ইসলামের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এর জের ধরে শরিফুল জামায়াত-শিবিরের ২০-২৫ জন কর্মীকে নিয়ে আয়েজউদ্দীনের বাড়িতে হামলা চালান। এতে আয়েজউদ্দীন ও তাঁর ভাই গোলাম রহমান আহত হন। পরে গ্রামের কয়েকজন বাসিন্দা শরিফুল ও আব্দুর রহমানকে মারপিট করেন।