দেবহাটায় অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার দেবহাটায় পুলিশ অভিযান চালিয়ে শ্যুটারগানসহ ফরিদ হোসেন (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার কুলিয়া লাবণ্যবতী নদীর পাড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ফরিদ উপজেলার বহেরা শাহপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দীন আহমেদ জানান, এ ঘটনায় ফরিদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।