দেবহাটায় গাছচাপায় ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সাংবেড়িয়া গ্রামে গত সোমবার সকালে গাছচাপায় এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৪৫) দেবহাটা উপজেলার সোনাটিকারী গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে। সোমবার সকাল ১০টার দিকে শ্রমিক দিয়ে ওই বাগানের একটি আমগাছ কেটে দড়ি বেঁধে মাটিতে ফেলার সময় সেটি সিরাজুলের গায়ের ওপর পড়ে। গুরুতর অবস্থায় সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।