দেবহাটায় চিংড়িঘের দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার দেবহাটা উপজেলার রামনাথপুর মৌজায় ১০০ বিঘা আয়তনের চিংড়িঘের ১১ দিন আগে দখল করে নিয়েছে ভূমিদস্যুরা। দখলদারেরা সেখানে আস্তানা গড়ে তুললেও পুলিশ অজ্ঞাত কারণে কোনো পদক্ষেপ নিচ্ছে না। গত বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দেবহাটা উপজেলার দেবীশহর গ্রামের স্কুলশিক্ষক কিংকর প্রসাদ স্বর্ণকার ওই অভিযোগ করেন।তিনি বলেন, ২০ ডিসেম্বর সন্ধ্যায় তাঁদের ১০০ বিঘা আয়তনের চিংড়িঘেরটি এলাকার চিহ্নিত ভূমিদস্যু আকরাম হোসেন দখলে নিয়ে লুটপাট চালান। ২২ ডিসেম্বর তিনি ও তাঁর ভাই রমেশ চন্দ্র স্বর্ণকার দেবহাটা থানায় পৃথক দুটি মামলা করেন। কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।এ ব্যাপারে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম শাহাজাহান জানান, তিনি মাত্র চার-পাঁচ দিন আগে এখানে যোগ দিয়েছেন। স্পর্শকাতর বিষয় বলে জরুরি ভিত্তিতে কিছু করতে পারেননি।