দেবহাটায় ট্রাকচাপায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার ভোর পাঁচটার দিকে উপজেলার পারুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (২২)। তিনি একটি ট্রাকচালকের সহকারী হিসেবে কাছ করতেন। রফিকুল সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া গ্রামের রজব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আজ ভোরে পারুলিয়া এলাকায় ট্রাক রেখে রফিকুল ইসলামকে রাস্তার ওপার থেকে পানি আনতে পাঠান ট্রাকচালক। পানি নিয়ে রাস্তা পার হওয়ার সময় কালিগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী অন্য একটি ট্রাক রফিকুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরার দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বলেন, সুরতহাল শেষে রফিকুলের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে।