দেবহাটায় ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাতক্ষীরার দেবহাটা থানার এক কনস্টেবলকে গত রোববার গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযোগে গত সোমবার তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।গ্রেপ্তার হওয়া ওই কনস্টেবলের নাম মো. সালাউদ্দিন (৩০)। তিনি চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার মুক্তারপুর গ্রামের দাউদ আলী গাজীর ছেলে।কলেজছাত্রী জানান, তিনি শনিবার সাতক্ষীরা শহরের মুনজিতপুরের এক বাড়িতে বেড়াতে আসেন। বিকেলে বাড়ি ফিরে যাওয়ার সময় তাঁর সঙ্গে পূর্বপরিচিত কনস্টেবল মো. সালাউদ্দিনের দেখা হয়। এ সময় বাড়িতে যাওয়ার কথা বলে শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে সালাউদ্দিন তাঁকে ধর্ষণ করেন।এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে সালাউদ্দিনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। তাঁকে সোমবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।