দেবী দুর্গাকে বরণ করতে প্রস্তুত ২৪৮ পূজামণ্ডপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যান্য বছরের মতো এবারও পর্যটন শহর কক্সবাজারে শারদীয় দুর্গোৎসব উদ্যাপিত হবে। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে চলবে দেশের বৃহৎ প্রতিমা বিসর্জন অনুষ্ঠান। রামুর বৌদ্ধমন্দিরের ঘটনা এখানে পুনরাবৃত্তি ঘটবে না। এ ব্যাপারে প্রশাসন সতর্ক রয়েছে।গতকাল সোমবার সকালে শহরের লালদীঘির পাড়ের জেলা পূজা উদ্যাপন পরিষদের কার্যালয়ে এক সংবাদ সমেঞ্চলনে এ কথা তুলে ধরেন পরিষদের সভাপতি রনজিত দাশ। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা গোপাল দাশ, সুভাষ পাল, রাজবিহারী চৌধুরী, কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজবিহারী দাশ, সাবেক ফুটবলার রতন দাশ, সাবেক পৌর কমিশনার উদয় শংকর পাল, স্বরূপম পাল, দীপক দাশ প্রমুখ।সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার কক্সবাজার সদরে মণ্ডপ তৈরি হচ্ছে ৬০টি, চকরিয়ায় ৬৯, পেকুয়ায় ১১টি, কুতুবদিয়ায় ৩৭টি, উখিয়ায় নয়টি, টেকনাফে পাঁচটি, রামুতে ২৬টি ও মহেশখালীতে ৩১টি। জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা বলেন, ‘রামুর ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলে প্রশাসন থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে। আমরা মহাধুমধামে দুর্গোৎসব পালনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি, কোনো ধরনের অঘটন ছাড়াই পূজা সম্পন্ন হবে।’জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন বলেন, প্রতিটি মন্দিরের বিপরীতে সকল দল ও পেশার প্রতিনিধিদের নিয়ে শান্তিরক্ষা কমিটি গঠন করা হবে। সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবে রামুর ঘটনার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।