দেবীগঞ্জ আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আসম নুরুজ্জামান সভাপতি ও হাসানাত জামান চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত সোমবার রাতে কাউন্সিলরদের ভোটে তাঁরা নির্বাচিত হন।দীর্ঘ ১০ বছর পর সোমবার দুপুরে দেবীগঞ্জ টি জেড উচ্চবিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সমেঞ্চলনের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের সাংসদ নুরুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আসম নুরুজ্জামানের সভাপতিত্বে সমেঞ্চলনে জেলা ও উপজেলার নেতরা বক্তব্য দেন। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার সামনে ছিল হাতি। আর হাতির পিঠে বসেছিলেন মো. নুরুল ইসলাম।