দেবীগঞ্জ উপজেলা যুবদলের কমিটি গঠন
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা যুবদলের কমিটি (আংশিক) গঠন করা হয়। গত শনিবার দেবীগঞ্জ মির্জা গোলাম হাফিজ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দলীয় সম্মেলনে এ কমিটি গঠন করা হয়।সম্মেলনে সভাপতি তাসরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক দিলার রাজীব, সহসভাপতি ইসাহাক আলী, আবদুল মালেক সরকার, বেলাল হোসেন ও আবদুল মালেক, সহসাধারণ সম্পাদক আবুল কাশেম ও রুয়েল আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে জামিয়ার রহমানকে নির্বাচিত করা হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার নেতাদের উপস্থিতিতে কণ্ঠভোটে এ কমিটি গঠন করা হয়। আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।সম্মেলনে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক তাসরিফুল ইসলাম। এতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, পঞ্চগড় পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান শাহজাহান, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবু তোরাব সরকার, গোলাম হাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।