দেবীগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করছেন।কয়েকজন কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ২১ জানুয়ারি স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কতিপয় নেতা-কর্মী ইউএনও আবু জাফরকে অবরুদ্ধ করে রাখে এবং পিআইও মতিউর রহমানকে লাঞ্ছিত করে। যাওয়ার সময় তারা পিআইও কার্যালয়ের অফিস সহকারীর মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় ইউএনও মো. আবু জাফর আট-নয়জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। রোববার রাতে ওই মামলার আসামি আশরাফুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে।