দেবীদ্বারে অটোরিকশা উল্টে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দেবীদ্বার উপজেলার বাগুর এলাকায় গতকাল শুক্রবার সকালে সিএনজিচালিত অটোরিকশা উল্টে কাজী রেনু মিয়া (৬২) নামের এক ব্যক্তি মারা গেছেন। তাঁর বাড়ি জেলার মুরাদনগর উপজেলার নোয়াখোলা গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
প্রত্যক্ষদর্শী ও অন্তত তিনজন অটোরিকশাচালক বলেন, গতকাল সকালে দেবীদ্বার উপজেলা সদর থেকে যাত্রীবোঝাই একটি সিএনজিচালিত অটোরিকশা একই উপজেলার বাগুর এলাকায় যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে বাগুর এলাকায় ওই অটোরিকশার সামনে দিয়ে একটি ছেলে রাস্তা পার হচ্ছিল। ওই সময় অটোরিকশাচালক ছেলেটিকে বাঁচাতে যান। এতে তাঁর অটোরিকশা সড়কের লাগোয়া একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। আহত অবস্থায় পাঁচজনকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক রেনুকে মৃত ঘোষণা করেন।