দেবীদ্বারে ক্লিনিক উদ্বোধন, বিনা মূল্যে চিকিৎসাসেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দেবীদ্বারে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠা হয়েছে দরিদ্র রোগীদের কল্যাণে একটি বেসরকারি ক্লিনিক। শুক্রবার সকালে বাকসার গ্রামে ‘দেবীদ্বার ফয়জুন্নেছা ফাউন্ডেশন’-এর তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত ক্লিনিকের উদ্বোধন করেন আমেরিকা-প্রবাসী ফয়জুদ্দিন আহমেদ খন্দকার ও আনোয়ারা খন্দকার। উদ্বোধনী দিনে গাইনি, শিশু, চক্ষু, অর্থোপেডিক, মানসিকসহ বিভিন্ন রোগের প্রায় এক হাজার ৬০০ রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। উপস্থিত ছিলেন এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, রাজী মোহামঞ্চদ ফখরুল, নাজমা বেগম, রোশন আলী মাস্টার, কবির আহমেদ, আবু তাহের, সুজাত আলী প্রমুখ।চিকিৎসক ছিলেন আমেরিকার নিউইয়র্ক মাউন্ট সাইনাই হাসপাতালের চিকিৎসক ফেরদৌস খন্দকার, একই হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ বেঞ্জামিন মেসন এবং বাংলাদেশ মেডিকেলের ইমতিয়াজ আহমেদসহ ২৭ জন।