দেবীদ্বারে তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় অজ্ঞাতনামা এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার গুনাইঘর ইউনিয়নের রামপুর গ্রামের মাদ্রাসা-সংলগ্ন জলাশয়ের পাশ দিয়ে যাওয়া ২৪ ইঞ্চি ব্যাসের পরিত্যক্ত পানির পাইপের ভেতর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
ওই তরুণীর বয়স আনুমানিক ২০ বছর। পরনে সবুজ ও সোনালি রঙের জামা, সবুজ রঙের পায়জামা, কানে দুল এবং হাতে চুড়ি ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে রামপুর গ্রামের নাবিল আহমেদ নামের এক শিশু ওই জলাশয়ের মধ্যে ঘাস কাটতে গিয়ে লাশটি দেখে এলাকাবাসীকে জানায়। পরে গুনাইঘর ইউপির চেয়ারম্যান ঘটনাটি পুলিশকে জানান। এরপর পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
দেবীদ্বার থানার ওসি মিজানুর রহমান বলেন, ওই তরুণীর চেহারা বিকৃত হয়ে গেছে। জামা-কাপড় দেখে হয়তো শনাক্ত করা সম্ভব হবে।