দেবীদ্বারে দুই পাড়ার বাসিন্দাদের সংঘর্ষ ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার উত্তরপাড়া ও বানিয়াপাড়ার বাসিন্দাদের মধ্যে গতকাল সোমবার সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটাসহ ১০টি ফাঁকা গুলি করে। প্রশাসন জারি করে ১৪৪ ধারা। সংঘর্ষ চলাকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে ব্যবসায়ী লুৎফর রহমানকে (৫৫) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ও জামাল আহমেদকে (৩০) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুন অর রশীদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিউমার্কেট এলাকায় ১৪৪ ধারা জারিসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।