দেবীদ্বারে পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলার সাইচাপাড়া (উত্তর) গ্রামের একটি পুকুর থেকে মোমেনা বেগম নামের অশীতিপর এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, কানের দুল ছিনিয়ে নেওয়ার পর তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, গত শনিবার বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যা পর্যন্ত মোমেনা ফেরেননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে লোকজন ওই পুকুরে তাঁর লাশ ভাসতে দেখে। রাত ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। গতকাল রোববার ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও দেবীদ্বার থানার এসআই আবদুর রহিম বলেন, মোমেনার ডান কানের লতি ছেঁড়া ও গলায় আঁচড়ের দাগ ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কানের দুল ছিনিয়ে নেওয়ার সময় চিনে ফেলায় তাঁকে হত্যা করে পুকুরে ফেলে দেয়।