দেবীদ্বারে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলার আবদুল্লাপুর হাজী আমির উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন গত মঙ্গলবার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তবে নির্বাচন নিয়ে সোমবার পাল্টাপাল্টি মামলা হয়েছে।স্থানীয় লোকজন জানান, ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচনকে কেন্দ্র করে দুটি পক্ষের সৃষ্টি হয়। একটি পক্ষের নেতৃত্ব দেন পরিচালনা পর্ষদের অস্থায়ী কমিটির সভাপতি আবদুল করীম সরকার। অপর পক্ষের নেতৃত্ব দেন পরিচালনা পর্ষদের সাবেক সহসভাপতি আবদুস সবুর খান। নির্বাচনে আবদুস সবুর খান-সমর্থিত পাঁচজন সদস্যই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে গত সোমবারের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল চন্দ্র দত্ত বাদী হয়ে আবদুস সবুর খানসহ ১২ জনের বিরুদ্ধে ওই দিন রাতে একটি মামলা করেছেন। একই রাতে আবদুস সবুর খান বাদী হয়ে সুনীল চন্দ্র দত্ত ও আবদুল করীম সরকারসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন।