দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের কুমিল্লার দেবীদ্বার উপজেলার সংচাইল বাসস্ট্যান্ড এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ষাটশালা গ্রামের আজিজুর রহমান (৭৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দাবাগ এলাকার সেলিম সরকারের মেয়ে মরিয়ম জাহান (১৫)।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে সরকার সিএনজিচালিত অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞা অমান্য করে গতকাল বেলা দুইটায় মুরাদনগর উপজেলার বাকরনগর গ্রামের আবদুর রউফ (২৩) কোম্পানীগঞ্জ থেকে যাত্রী নিয়ে কুমিল্লা সেনানিবাসের দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি দেবীদ্বার উপজেলার সংচাইল এলাকায় আসামাত্র বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী আজিজুর ও মরিয়ম জাহান।