দেবীদ্বারে স্থগিত দুই ইউপির নির্বাচন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্টের নির্দেশে স্থগিত হয়ে যাওয়া কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ও গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে।ইউপি দুটিতে চেয়ারম্যান পদে ১৭, সংরক্ষিত নারী সদস্য পদে ১৮ এবং সাধারণ সদস্য পদে ৬৩ জনসহ মোট ৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।উল্লেখ্য, ১ জুলাই ওই দুই ইউপির নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। তবে ইউনিয়নের নামকরণ নিয়ে জটিলতার কারণে দায়ের করা মামলায় হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে গত ২১ জুন নির্বাচন কমিশন ওই নির্বাচন স্থগিত করে।