দেবীদ্বারের সাবেক সাংসদ আহসান মুন্সী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যাচেষ্টা মামলায় কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাবেক সাংসদ বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী, তাঁর ছেলে রিজভিউল আহসান মুন্সী ও উপজেলা বিএনপির সদস্য রেজাউল করিমকে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আফরোজা জেসমিনের আদালতে হাজির হয়ে তাঁরা জামিন প্রার্থনা করেন। আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।