দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার জেলা ছাত্রলীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা ছাত্রলীগের সভাপতি মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। মহান বিজয় দিবস উপলক্ষে গত রোববার সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করা হয়। সূত্রমতে, খাবারের স্বল্পতা দেখা দেওয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা অধ্যক্ষের কক্ষসহ পাঁচটি কক্ষের জানালা ও কাচ ভাঙচুর করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনা তদন্তে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।