দেবোত্তর সম্পত্তি আইন ভাঙলে শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেবোত্তর সম্পদ ব্যবস্থাপনা আইন-২০১৩-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

আইনটি চালু হলে দেশের হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। মন্ত্রিপরিষদের সচিব মোশাররফ হোসাইন ভূইঞা জানান, দেবোত্তর সম্পত্তির ব্যবস্থাপনায় অবহেলার জন্য ৫০০০ টাকা জরিমানা বা এক বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এ ছাড়া দেবোত্তর সম্পত্তির ব্যাপারে ভুল বা মিথ্যা তথ্য দিলে ৫০ হাজার টাকা জরিমানা বা এক বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এ আইন অনুযায়ী দেবোত্তর সম্পত্তি হস্তান্তর করা যাবে না।

মন্ত্রিসভার বৈঠকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও ভূমি বিরোধ নিষ্পত্তিকরণ কমিশন (সংশোধিত) আইন-২০১৩-এর খসড়া অনুমোদন করা হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদের সচিব জানান, পার্বত্য চুক্তিবিষয়ক আইনকে কার্যকর করতে আইন সংশোধন করা হয়েছে। তিনি বলেন, সংশোধিত আইনে পাহাড়ের স্থানীয় বাসিন্দা ও আদিবাসী উভয়েই উপকৃত হবেন।