দেবোত্তর সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেবোত্তর সম্পত্তি দখল ও ইসকনের বিরুদ্ধে সাম্প্রদায়িক অপপ্রচারসহ কয়েকটি অভিযোগের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।সমাবেশে বক্তারা দেবোত্তর সম্পত্তি দখল ও তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবাদ জানিয়ে বলেন, সিলেট শহরের গোপাল জিউড় আখড়ার প্রায় চার একর দেবোত্তর সম্পত্তি স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতা ও ভূমিদস্যু অবৈধভাবে আত্মসাৎ করেছে, যার ফলে দেবালয়টি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। তাঁরা আরও বলেন, ভূমিদস্যুতার প্রতিবাদ করায় ইসকন বাংলাদেশের বিরুদ্ধে পুরান ঢাকার কয়েকজন ভূমিদস্যু সাম্প্রদায়িক অপপ্রচার চালিয়ে সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন পূজা উদ্যাপন কমিটির সুব্রত চৌধুরী, রানাদাস গুপ্ত, মঙ্গল চন্দ্র ঘোষ, জয়ন্ত সেন, বীরেশ চন্দ্র সাহা, অসিত ভট্টাচার্য, বাবুল দেবনাথ প্রমুখ। বিজ্ঞপ্তি।