দেয়াল ধসে পথচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মাদারবাড়ি এলাকায় দেয়াল ধসে খলিল সওদাগর (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত খলিল সওদাগর মাদারবাড়ির পানির ট্যাংকি এলাকার বাসিন্দা ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া প্রথম আলোকে জানান, মাদারবাড়ি এলাকায় একটি ভবনের সংস্কার করা হচ্ছে। ওই ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় খলিলের ওপর দেয়াল ধসে পড়ে। খলিলকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।