দেয়াল পত্রিকা উৎসব শেষ হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিগত কয়েক মাস শিশু হত্যার মহা-উৎসব আমরা লক্ষ করছি। রাজন, রাব্বি, রবিউল, তা ছাড়া স্যুটকেস বন্দী শিশুর লাশ, হাসপাতালের বিল পরিশোধ করতে না পারায় শিশুকে সাততলা থেকে ফেলে দেওয়া...শিশু হত্যার পৈশাচিক উন্মত্ততায় যেন মেতে উঠেছে দেশ।’
সিরাজগঞ্জের সবুজকানন হাইস্কুলের এক শিক্ষার্থী দেয়াল পত্রিকার সম্পাদনা করতে গিয়ে এ কথাগুলোই লিখেছে। মো. স্বাধীন নামের স্কুলপড়ুয়া ওই বালকের লেখায় উঠে এসেছে সমুদ্রপথে অভিবাসন-প্রত্যাশীদের গভীর সাগরে সলিলসমাধি, থাইল্যান্ড ও মালয়েশিয়া সীমান্তের গহিন অরণ্যে গণকবর, ইরাক, সিরিয়ায় আইএসের সন্ত্রাসসহ সাম্প্রতিক নানা বিষয়।
গতকাল ১৫ আক্টোবর থেকে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সুফিয়া কামাল চত্বরে শুরু হয়েছে অষ্টম জাতীয় দেয়াল পত্রিকা উৎসব। আজ রোববার উৎসব ও প্রদর্শনী শেষ হচ্ছে। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে। বেলা ১১টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম দেয়াল পত্রিকা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। ১৪টি জেলার ৫২টি উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে।