দেয়ালচাপায় ছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের হালিশহরে ডাস্টবিনের দেয়ালচাপা পড়ে নবম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম মঞ্জুরুল মওলা ওরফে মারুফ (১৪)। সে স্থানীয় গরিবে নেওয়াজ স্কুলের ছাত্র। তাঁর বাবার নাম মজিবুল মওলা। তাঁরা হালিশহর বি ব্লকের ২ নম্বর সড়কের ৬ নম্বর লেনের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে মঞ্জুরুল সহপাঠীদের সঙ্গে বাসার সামনে ক্রিকেট খেলছিল। এ সময় বল নালায় পড়ে যায়। ডাস্টবিনের দেয়ালে হাত রেখে নালা থেকে বলটি নিতে গেলে পুরো দেওয়ালটি তার শরীরের ওপর পড়ে।