প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে দেয়ালচাপায় কালা খান (৪০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের খুলশী ঝাউতলা বিহারি কলোনিতে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক পঙ্কজ বড়ুয়া বলেন, বিহারি কলোনিতে কাজ করার সময় দেয়ালচাপায় গুরুতর আহত হন কালা খান ও জাহাঙ্গীর আলম। হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত জাহাঙ্গীর চিকিৎসাধীন আছেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম