দেয়ালচাপায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার কাঁঠালিয়া এলাকার একটি বাড়িতে দেয়ালচাপায় মো. হোরন (৩০) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন জানান, সন্ধ্যা ছয়টার দিকে ওই বাড়ির একটি পুরোনো দেয়াল উঁচু করার কাজ করছিলেন হোরনসহ কয়েকজন নির্মাণশ্রমিক। একপর্যায়ে পুরোনো দেয়াল ভেঙে হোরনের গায়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি হানিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।