দেয়ালধসে দোকানির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের দোকানের দেয়ালধসে রাজধানীর মিরপুরে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম বেলাল হোসেন গাজী (৫৫)।
নিহত বেলালের ভাই হাসেন গাজী জানান, চিড়িয়াখানা সড়কের ই ব্লকের একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন বেলাল। ওই বাসার নিচতলায় তাঁর মুদি দোকান আছে। কয়েক দিন আগে বেলালের দোকানের এক পাশের দেয়ালে ফাটল দেখা যায়। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে সেটি মেরামত করার সময় তা ধসে পড়লে চাপা পড়েন বেলাল। তাঁকে উদ্ধার করে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।