প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী ট্রেন যাওয়া-আসায় বেশি সময় লাগাসংক্রান্ত অভিযোগের জবাব দিতে গিয়ে সদর আসনের সাংসদ আবদুল ওদুদ বলেন,এ পথে ট্রেন দেরিতে পৌঁছানোর একটি কারণ হচ্ছে পথে চাঁপাইনবাবগঞ্জ সদরে আমনুরা রেলওয়ে জংশনে ইঞ্জিন থেকে তেল চুরি। গতকাল রোববার চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগার মিলনায়তনে নাগরিক কমিটির সাত দফা নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচলের সময় বাইপাস লাইন না থাকায় আমনুরা জংশনে ইঞ্জিন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘোরাতে হয়। এ জন্যও কিছুটা দেরি হয়।