দেরিতে অবতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে (স্থানীয় সময়) সিঙ্গাপুর থেকে ২০৬ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তা রাত পৌনে নয়টার দিকে অবতরণ করে। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার প্রথম আলোকে বলেন, সিঙ্গাপুর থেকে উড়োজাহাজটি ছাড়ার পর মালয়েশিয়ার আকাশে এসে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তখন সিঙ্গাপুরে ফিরে গিয়ে জরুরি অবতরণ করে। পরে সিঙ্গাপুর থেকে আবার উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে রওনা হয়।