দেরিতে গর্ভধারণে উদ্বুদ্ধ করতে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল মঙ্গলবার দেরিতে গর্ভধারণে উদ্বুদ্ধ করতে সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এই সেমিনারের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন নিশীত নন্দী মজুমদার, ইউএনডিপির প্রতিনিধি সত্য নারায়ণ। কর্মশালায় বিভিন্ন মসজিদের ইমাম, নিকাহ নিবন্ধক, পুরোহিত, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা পল্লি অঞ্চলসহ বিভিন্ন এলাকায় সদ্য বিবাহিতদের কাছে দেরিতে দেরিতে গর্ভধারণের সুফল তুলে ধরেন।