দেরিতে ফল প্রকাশ, মানোন্নয়ন পরীক্ষা দিতে পারেননি শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেরিতে পরীক্ষার ফল প্রকাশ করায় মানোন্নয়ন পরীক্ষা দিতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। সেমিস্টার-পদ্ধতির নিয়ম অনুযায়ী, তিন সপ্তাহের মধ্যে ফল প্রকাশ হওয়ার নিয়ম থাকলেও সময় লেগেছিল পাঁচ মাসেরও বেশি। আর এ কারণে পরবর্তী শিক্ষাবর্ষের সঙ্গে পরীক্ষা দিতে পারেননি এসব শিক্ষার্থী।এ বছরের ১০ জানুয়ারি শিক্ষার্থীরা চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দেন। এদিকে ৩ জুলাই থেকে ২০০৭-০৮ শিক্ষাবর্ষের চতুর্থ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হয়। নিয়ম অনুযায়ী ২০০৭-০৮ শিক্ষাবর্ষের চতুর্থ সেমিস্টারের সমাপনী পরীক্ষার সঙ্গে ২০০৬-০৭ শিক্ষাবর্ষের চতুর্থ সেমিস্টারের মানোন্নয়ন পরীক্ষা হওয়ার কথা। কিন্তু দেরিতে ফল প্রকাশ হওয়ার কারণে কোন কোর্সে রেজাল্ট খারাপ হয়েছে, তা জানতে না পারায় তাঁরা মানোন্নয়ন পরীক্ষায় অংশ নিতে পারেননি।শিক্ষার্থীরা জানান, গত বছর সন্ধ্যাকালীন কোর্সবিরোধী আন্দোলনের পর থেকে বিভাগের শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়। তখন বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীদের বাসায় ‘শৃঙ্খলা ভঙ্গ করছে’ মর্মে সতর্কীকরণ চিঠি পাঠানো হয়। এর পর থেকেইে মূলত বিভাগের শিক্ষার্থীদের কোনো বিষয়ে শিক্ষকেরা আগ্রহ দেখান না বলে দাবি করেন তাঁরা।বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের অভিযোগ, এসব বিষয়ে বক্তব্য জানার জন্য গতকাল ইংরেজি বিভাগের চেয়ারম্যান রেবেকা হকের কাছে গেলে তিনি ওই সাংবাদিকের সঙ্গে খারাপ ব্যবহার করেন। রেবেকা হক জানান, বিভাগের বিষয় নিয়ে তিনি কোনো সাংবাদিকের কাছে জবাবদিহি করতে বাধ্য নন।