দেলদুয়ারে প্রতিপক্ষের হামলায় আ.লীগ নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক (৪৫)। গত রোববার রাতে এ ঘটনাটি ঘটে। নিহত রাজ্জাকের স্ত্রী মমতাজ বেগম গতকাল সোমবার দেলদুয়ার থানায় মামলা করেছেন।দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মিজানুর রহমান জানান, সদর ইউনিয়নের বেতজা গ্রামে টিআর প্রকল্পের একটি রাস্তা নির্মাণ নিয়ে এলাকার একটি পক্ষের সঙ্গে বিরোধ হয় আবদুর রাজ্জাকের। রোববার রাতে এ নিয়ে এলাকায় সালিসের আয়োজন করা হয়। রাত ১০টার দিকে প্রতিপক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আবদুর রাজ্জাকের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় ঝগড়া থামাতে গেলে তারা আবদুর রাজ্জাকের ওপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জয়নাল মিয়া (৫৫), আবদুল করিম (৫৬), দেওয়ান মিন্টু (৫৫) ও ইদ্রিস আলী (৫৩) গুরুতর আহত হন। তাঁদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।