দেলোয়ারের জামিনের বিরুদ্ধে আবেদনের চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেনের জামিন মঞ্জুর করে দেওয়া আদেশের বিরুদ্ধে আবেদন করার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে রাষ্ট্রপক্ষ। গত ২৪ জুলাই হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন।
গতকাল রোববার অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজার কাছে এ বিষয়ে একটি নোট দিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিউল বশর ভান্ডারি। মুরাদ রেজা প্রথম আলোকে বলেন, ‘একটি নোট পেয়েছি। আপিল দায়েরের বিষয়টি এখন পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।’
বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ দেলোয়ারের দুই মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।