দেলোয়ার ও শিমুল পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ নুরুন্নবী চৌধুরীর দুই সহযোগী দেলোয়ার হোসেন ও যুবলীগের কর্মী গোলাম মোস্তফা ওরফে শিমুলকে আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।গতকাল রোববার এই দুজনকে ঢাকার মুখ্য মহানগর আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে সিআইডি। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ইব্রাহিম কীভাবে নিহত হয়েছেন, সে ব্যাপারে সিআইডি এখনো পরিষ্কার ধারণা পায়নি। তিনি বলেন, গত শনিবার রাতে শিমুলকে নগরের সিদ্ধেশ্বরী এবং দেলোয়ারকে ডেমরার মীরেরবাগ থেকে গ্রেপ্তার করা হয়। ইব্রাহিম হত্যার সঙ্গে এই দুজনের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানান তিনি।সিআইডি সূত্র জানায়, এ নিয়ে ইব্রাহিম হত্যা মামলায় গ্রেপ্তার হলেন পাঁচজন। এর আগে সরকারদলীয় সাংসদ নুরুন্নবী চৌধুরীর গাড়িচালক কামাল হোসেন, ব্যক্তিগত সহকারী সোহেল ও মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। কামাল এ ঘটনা সম্পর্কে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।