প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের গুনক গ্রামের দিনমজুর বেলায়েত হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৪) ক্যানসারে আক্রান্ত। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক দেবাশীষ পাটোয়ারীর কাছে চিকিৎসা নিচ্ছেন তিনি। ইতিমধ্যে দেলোয়ারের চিকিৎসার ব্যয় মেটাতে তাঁর পরিবার প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। তাই ছেলের চিকিৎসার জন্য দেলোয়ারের দিনমজুর বাবা সমাজের সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. ইব্রাহিম, সঞ্চয়ী হিসাব নম্বর: ৩৪০০৮৫২৫, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, সোনাগাজী শাখা, সোনাগাজী, ফেনী। নিজস্ব প্রতিবেদক, ফেনী।