দেলোয়ারসহ চার জনের বিরুদ্ধে দুর্নীতির মামলার প্রতিবেদন ৪ মে
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ও সংসদের তৎ কালীন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আশরাফুল ইসলামের বিরুদ্ধে করা দুদকের পৃথক চারটি মামলায় আগামী ৪ মে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আশরাফুল ইসলাম বর্তমানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত।গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম কামরুন্নাহার রুমী এ আদেশ দেন। মামলাগুলোর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল গতকাল। কিন্তু দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।বিদেশে চিকিৎ সার কথা বলে অবৈধ উপায়ে সরকারি অর্থ অনুমোদন করিয়ে আত্মসাৎ , সরকারি বাসভবনের আসবাব আত্মসাৎ এবং গ্যাস-বিদ্যুৎ বিল বাবদ অতিরিক্ত অর্থ উত্তোলন করে আত্মসাতের অভিযোগে গত বছরের ২৮ ডিসেম্বর শেরেবাংলা নগর থানায় দুদক এসব মামলা দায়ের করে।