দেলোয়ারের মৃত্যুতে চট্টগ্রামের বিএনপি নেতাদের শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে চট্টগ্রামে বিএনপিসহ বিভিন্ন সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।খোন্দকার দেলোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান ও আবদুল্লাহ আল নোমান, মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলম, শিশুবিষয়ক সম্পাদক রোজী কবির, মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দস্তগীর চৌধুরী, শামসুল আলম, আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাবেক রাষ্ট্রদূত ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার প্রমুখ। অন্যান্যের মধ্যে নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এরশাদউল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসলাম চৌধুরীসহ বিএনপির নেতারা শোক প্রকাশ করেন।