দেশ অনেকটা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক, সিলেট:aসিলেটে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, ‘দেশে প্রতিদিন খুন-খারাবি হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে চলে গেছে। দেশ অনেকটা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জঙ্গিবাদসহ নানা ধরনের অপরাধ-প্রবণতা কোনোভাবে নির্মূল করা যাচ্ছে না। এ অবস্থায় প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তনে সব রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে।’ গতকাল বুধবার বিকেলে সিলেটে ‘বাংলাদেশে প্রাদেশিক সরকার পদ্ধতির পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এরশাদ এসব কথা বলেন। সিলেট নগরের একটি রেস্তোরাঁ মিলনায়তনে প্রস্তাবিত জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সমন্বয় কমিটি আয়োজিত এ সেমিনারে সংগঠনের সভাপতি আতিকুর রহমান সভাপতিত্ব করেন। সেমিনারে জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় কমিটির সভাপতি সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার ও সাধারণ সম্পাদক সুনীল শুভরায় শুভেচ্ছা বক্তৃতা দেন। প্রাদেশিক সরকার পদ্ধতির পরিকল্পনার জাতীয় কমিটির সমন্বয়কারী রিন্টু আনোয়ার, কেন্দ্রীয় সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর শিকদার, গোলাম মোহম্মদ সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে সিলেট চেম্বারের প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদের সভাপতি মুজিবুর রহমান চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদউল্লাহ শহীদুল ইসলাম, সিলেট গণদাবি পরিষদের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, নেজামে ইসলাম পার্টির জেলা সভাপতি মাওলানা আবদুর রকিব প্রমুখ বক্তৃতা দেন।