দেশ এখন আতঙ্কের জনপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রমাগত অপহরণ, গুম ও খুনের কারণে দেশ আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে না পারায় দেশের ভাবমূর্তি হুমকির মুখে।
দেশব্যাপী গুম ও হত্যার প্রতিবাদে গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সম্মিলিত সাংস্কৃতিক জোটের কালো পতাকা মিছিলপূর্বক এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
সমাবেশে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, রাজনৈতিক প্রশ্রয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগসাজশ করে এসব অপহরণের ঘটনা ঘটছে। এভাবে চলতে থাকলে দেশ ভয়াবহ পরিণতির দিকে যাবে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, দীর্ঘদিনেও অপরাধীদের বিচার করতে ব্যর্থ হওয়ায় প্রশাসনের ওপর মানুষ আস্থা হারাচ্ছে। এতে শুধু সরকার নয়, পুরো দেশের ভাবমূর্তি হুমকির মুখে।